এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় ভেজাল পশুখাদ্য প্রস্তুতের অপরাধে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শেরপুর উপজেলার মির্জাপুরে এক ব্যবসায়ী বেনামী একটি প্রতিষ্ঠানে ভেজাল পশুখাদ্য প্রস্তুত করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল পশুখাদ্য প্রস্তুতের অপরাধে শামিম শেখ নামে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তার বেনামী প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ

প্রকাশিত হয়েছে: ১১:২২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২