লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: মহিন উদ্দিন এর নেতৃত্বে একটি টিম গত ৫/৯/২০২২ইং তারিখে অনুমান রাত ৮টা.১৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, আনোয়ারপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আনোয়ারপুর গ্রামের দুলালের মেয়ে ১নং আসামী জান্নাত বেগম প্রকাশ সাউদা, এদের দোচালা টিনের বসত ঘর হতে মাদক জাতীয় ৫ বোতল স্বাফ সিরাপ, ২০ বোতল বিয়ার, ১৭পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। জান্নাত বেগম প্রকাশ সাউদা(২০), পিতা-মো: দুলাল মিয়া, মাতা-রেহেনা বেগম, স্বামী- মো: বাহাদুর ,স্থায়ী: গ্রাম- রঙ্গেরকান্দা, থানা- তারাকান্দা, জেলা -ময়মনসিংহ, বর্তমান: গ্রাম- আনোয়ারপুর, থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: বাহাদুর(২৪), পিতা-মজর উদ্দিন, মাতা-শুক্কুরি বেগম, স্থায়ী গ্রাম- রঙ্গেরকান্দা, থানা- তারাকান্দা, জেলা -ময়মনসিংহ, বর্তমান: গ্রাম- আনোয়ারপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাদের কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) উৎপল দেওয়ান এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিন ইউপিস্থ আব্দুল্লাপুর এলাকার হইতে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোছা: হালিমা বেগম (২৮) কে গ্রেফতার করা হয়েছে, স্বামী- সোলায়মান, সাং- আব্দুল্লাহপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান, অদ্যই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।













