এখন ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে মারামারি, আহত ৪

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ধামসুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন মিয়ার সাথে একই এলাকার রুস্তম আলীর ছেলে আবুল কালাম আজাদের দীর্ঘ্যদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এরই জেরে রবিবার (০৪ সেপ্টেম্বর ) বিকালে সুজন মিয়া, ইদ্রিস আলী, শাকিরুল ইসলাম, শেফালী আক্তার তাদের দখলীয় জমি থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা আবুল কালাম, রুস্তম আলী সহ আরোও ৬জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে শেফালির শরীরে ও মাথায় আঘাত করলে তার ডাক চিৎকারে তার ছেলে শাকিরুল এবং স্বামী ইদ্রীস আলী এগিয়ে আসলে আবুল কালাম ও তার সঙ্গীরা তাদেরকেও মারাক্তক ভাবে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় সুজন মিয়া বাদী হয়ে রুস্তম আলী (৬৮) ও তার ছেলে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫০), মাসুদ মিয়ার স্ত্রী শামসুন্নাহার (৪৫), আবুল কালাম আজাদের ছেলে ইমন (২০), রুস্তম আলীর মেয়ে জুসনা আক্তার (৪৮) ও মাসুদ মিয়া (৪৮) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে মারামারি, আহত ৪

প্রকাশিত হয়েছে: ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২