বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় -ঃ আজ ০৩/০৯/২০২২ ইং তারিখ, কথিত অলৌকিক ক্ষমতা সম্পন্ন হনুমান পয়সা দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আটোয়ারী থানাধীন বারঘাটি তদন্ত কেন্দ্রের আইসি মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্স কে সাথে নিয়ে প্রতারক চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছেন।


কথিত অলৌকিক ক্ষমতা সম্পন্ন হনুমান পয়সা দিয়ে নানা ধরনের উপকার লাভের মিথ্যা ও বানানো গল্প _কাহিনী শুনিয়ে বহু লোকজনের কাছ থেকে নগদ হাতিয়ে নিয়ে লোকজন কে পথের ভিখারি বানানোর প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ করিম উদ্দীন, সাং-দারখোর (ডুংডুংগিহাট), থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় ও তার সহযোগী ২। মোঃ আবু সাঈদ (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মধুপুর, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও দ্বয়কে আজ পুলিশ গ্রেফতার করে। পুলিশ আসামীদ্বয়ের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এক পৃষ্ঠে EAST INDIA COMPANY TWO ANNA 1818 লেখা ও অপর পৃষ্ঠে হনুমান এর ছবি অঙ্কিত একটি তামার মুদ্রা এবং প্রতারণাপূর্বক অসহায় মানুষের নিকট হতে হাতিয়ে নেয়া নগদ ৬০,০০০/- টাকার মধ্যে নগদ ১৬,০০০/- টাকা উদ্ধার করেন। এই বিষয়ে প্রতারণার শিকার অতুল সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, আটোয়ারী থানা একটি নিয়মিত মামলা রুজু করেন ।আসামীদ্বয়কে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













