এখন ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ব্যাপক লোক সমাগম করে পশুর হাট

শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি -ঃ করোনায় মৃত্যু ও শনাক্তের হার যখন উর্ধ্বমুখি। লকডাউন, শাটডাউনসহ নানা উপায়ে করোনা নিয়ন্ত্রণে সরকার যখন দিশেহারা তখন সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় ব্যাপক লোক সমাগম করে পশুর হাট। প্রশাসনের কোন নজরদারি নেই। পৌর শহরের কলেজ পাড়ায় মঙ্গলবার (২৯ জুন) এ হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ।

বাজার কর্তৃপক্ষ বলছে, প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নেয়ায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি। আখাউড়া উপজেলায় কলেজ পাড়া গরু বাজারে প্রতি সপ্তাহের মঙ্গলবার হাট বসে। সাধারণ মানুষ মনে করছেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরুর হাট বসাচ্ছেন বাজার কর্তৃপক্ষ।

জানা গেছে, আখাউড়া উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এ বাজারে। সরেজমিনে দেখা যায়, হাটে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে নেই মাস্ক। সরকার ঘোষিত লক ডাউনের মধ্যেও আখাউড়ায় এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন‚র এ আলম জানান, সরকারি বিধিনিষেধ যারা অমান্য করে পশুর হাট বসিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় ব্যাপক লোক সমাগম করে পশুর হাট

প্রকাশিত হয়েছে: ১১:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১