তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা ভরশোঁ ইউনিয়নের (ইউপি) ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত মজের আলীর পুত্র ও গ্রাম পুলিশ ইয়াসিন আলীর বিরুদ্ধে ফের ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট সোমবার ভারশোঁ পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ইয়াসিন আলীকে আসামি করে মান্দা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, মান্দার ভারশোঁ ইউপির পশ্চিমপাড়া গ্রামের জনৈক বিধবাকে বাড়িতে একা পেয়ে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন গ্রাম পুলিশ ইয়াসিন আলী। কিন্ত্ত বিধবা সাড়া না দিলে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে ইয়াসিন। এ সময় বিধবার চিৎকার-চেচামেচিতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে তবে ইয়াসিন পালিয়ে যায়। প্রসঙ্গত, ইতিপুর্বে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ ইয়াসিন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ ইয়াসিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন একটি মহল। তিনি বলেন, মহল বিশেষ নানা উছিলায় তাকে সরিয়ে তার স্থানে টাকার বিনিময়ে নিজেদের লোক নিয়োগ দিতে এসব ষড়যন্ত্র করছে। এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি সাহিনুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম জনৈক নারী বাদী হয়ে অভিযোগ দিয়েছেন এবং ঘটনাটি তদন্ত চলছে।













