এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নিলফামারীর ডোমরে পারিবারিক কলহের জেরে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে কুপিয়ে নিজের পেট কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামের একজনের বিরুদ্ধে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে জিয়া তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার শাশুড়ী বাঁধা দিতে গেলে তাকেও আহত করে এবং শেষে আত্মহত্যার চেষ্টা করে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। নিহতরা হলেন- জিয়াউল ইসলাম জিয়ার স্ত্রী রত্না বেগম (২৫) ও তার মেয়ে ইয়াসমিন (৩)। গুরুতর আহতাবস্থায় জিয়াউল ইসলাম জিয়া ও শাশুড়ি বিলকিস বেগমকে (৪৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এর মধ্যে, জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীতে স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২