এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা, ২০১৫ সালে র ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলা, ২০০৪ সালে ২১শে আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে আলীকদম উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১শে আগষ্ট বুধবার বিকাল তিনটায় আলীকদম বালিকা বিদ্যালয়ের সামনে থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল শুরু করে সদর ইউনিয়নের চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত সমাবেশ স্থলে এসে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএস,সির সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামাল উদ্দিন এমএ-র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগ বান্দরবান জেলা শাখার আহ্বায়ক কেলু মং মার্মা।
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, সাধারণ সম্পাদক এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংডি মং মার্মা, সহ-সভাপতি কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়া সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদম উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে: ১১:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২