এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে বিএডিসির সার ডিলারেরা নিয়ম মানছে না

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার ডিলারেরা সার বিপণন নীতিমালা মানছেন না বলে অভিযোগ উঠেছে। সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে একাধিক ডিলার একই স্থানে ব্যবসা করছে। যদি এক জায়গায় ব্যবসা করবেন তাহলে এলাকা ভিত্তিক ডিলার নিয়োগ কেনো। এতে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সার সংগ্রহ সহজ করার লক্ষ্য সাধার সার বিতরণ বিকেন্দ্রীকরণ বা নিজ নিজ এলাকায় ডিলার ও সাব ডিলার নিয়োগ করা হয়েছে। সার বিপণন নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ডিলার নিদ্রিষ্ট এলাকায় সার ব্যবসা করবেন, যাতে সেই এলাকার কৃষকের সহজে সার সংগ্রহ করতে পারেন। আর এই জন্য এলাকা ভিত্তিক ডিলার নিয়োগ করা। উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে নীতিমালা লঙ্ঘন করে বিএডিসির পাঁচজন ডিলার একই বাজারে ব্যবসা করছে। এরা হলো মেসার্স হক ট্রেড্রার্স স্বত্বাধিকারী এমদাদুল হক। মেসার্স ব্রাদ্রার্স ট্রেডার্স স্বত্ত্বাধিকারী আফজাল হোসেন। মেসার্স মন্ডল ট্রেডার্স স্বত্ত্বাধিকারী শাফিউল ইসলাম। মেসার্স বিশ্বাস ট্রেডার্স স্বত্বাধিকারী মুকলেসুর রহমান ও মেসার্স সরকার ট্রেডার্স স্বত্বাধিকারী নির্মল সরকার।
সংশ্লিষ্ট সুত্র জানায়, জৈষ্ঠতার ভিত্তিতে মাদারীপুর বাজারের বৈধ ডিলার মেসার্স হক ট্রেডার্স। তার পর যাদের নিয়োগ দেয়া হয়েছে পর্যায় ক্রমে তারা বিভিন্ন এলাকার জন্য। এদিকে মেসার্স বাদ্রার্স ট্রেড্রার্সের স্বত্বাধিকারী আফজাল হোসেন আরো একধাপ এগিয়ে। তিনি তানোর এলাকার ডিলারসী নিয়ে মান্দার চৌবাড়িয়ায় ব্যবসা করছেন। অথচ এসব যেনো দেখার কেউ নাই।
এবিষয়ে উপজেলা বিএডিসি সার-বীজ ডিলার সমিতির সভাপতি জাকির হোসেন জুয়েল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে বিএডিসির সার ডিলারেরা নিয়ম মানছে না

প্রকাশিত হয়েছে: ১০:২৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২