এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে পুর্ব শত্রুুতার জের ধরে বাঁশঝার কেটে ফেললো প্রতিপক্ষরা

মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি বগুড়া -ঃ বগুড়ার শাজাহানপুরে পূর্ব-শত্রুতার জের ধরে ফারুক হোসেন (৩২)নামে এক যুবকের বাঁশঝার কেটে ফেলেছে প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া নামক গ্রামে।

এ ঘটনায় গত ২৬ আগষ্ট শুক্রবার শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরানবাড়িয়া গ্রামের ফজলুর রহমান রঞ্জুর পুত্র ফারুক হোসেনের সাথে একই গ্রামের আমিনুর রহমানের ছেলে, বাবুল ও ইমরানের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। ফারুকের বাঁশঝারের সাথে বাবুল ও ইমরানের বাশঁঝার থাকায় শুক্রবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আক্রোশ মুলক ভাবে ফারুকের বাশঝাঁর থেকে কাঁচা পাকা সব মিলিয়ে ৭০/৮০ টি বাঁশ কেটে ফেলে আমিনুর এবং তার ছেলে বাবুল ও ইমরান। বাশঁ কাটতে বাঁধা দিলে ফারুক ও তার মা পিয়ারা খাতুনকে এলোপাথারিভাবে মারপিট ও জখম করে ফেলে রাখে তারা।

এবিষয়ে ভুক্তভোগি ফারুক হোসেন জানান, প্রতিপক্ষ আমিনুর এবং তার ছেলে বাবুল ও ইমরান আমার বাশঁঝার কেটে ৩০/৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে, এছাড়াও আমি এবং আমার মা’কে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাই তিনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তার বাবা ফজলুর রহমান রঞ্জু (৬০) ও মা পিয়ারা খাতুন (৫৫) বলেন, তারা নিরুপায় হয়ে পড়েছেন।

প্রতিবেশী আইয়ুব হোসেনের ছেলে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ বিন আইয়ুব ছোটন (৩০)জানান, আমিনুর এবং ফজলুর রহমান রঞ্জু আপন দুই ভাই। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে।

এবিষয়ে শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শাজাহানপুরে পুর্ব শত্রুুতার জের ধরে বাঁশঝার কেটে ফেললো প্রতিপক্ষরা

প্রকাশিত হয়েছে: ০৫:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২