এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিবের মিথ্যাচারের প্রতিবাদে আখাউড়ায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

ময়নাল হক ভূইয়া (মইনুল), ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যেকে মিথ্যাচার আখ্যায়িত করে সংবাদ সেেম্মলন করেছে ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগ। সোমবার বিকালে উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। তিনি বলেন  ঢাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কসবা-আখাউড়া উপজেলা আওয়ামীলীগের  দলীয় নেতাকর্মীদের জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যা রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া আর কিছুই নয়। বিএনপির মহাসচিবের   এহেন রাজনৈতিক উদ্দেশ্যেপ্রোণিত  মিথ্যা বানোয়াট বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা বক্তব্য দিয়ে এলাকার শান্তিপূর্ণ অবস্থাকে বিনষ্ট না করার জন্য বিএনপির মহাসচিবসহ নেতাকর্মীদের অনুরোধ করছি। তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হক এমপির নেতৃত্বে কসবা ও আখাউড়া উপজেলার জনগণ খুবই শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কেউ বলতে পারবে না তাদের উপর হামলা বা রাজনৈতিক কর্মকান্ডে কখনও বাধা দেওয়া হয়েছে।  তিনি  যা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ছাড়া আর কিছুই নয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি ড. অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।

সর্ট- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিএনপি মহাসচিবের মিথ্যাচারের প্রতিবাদে আখাউড়ায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০২:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২