মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি বগুড়া -ঃ বদলি জনিত বিদায় নিলেন শাজাহানপুর থানার সবচেয়ে জনপ্রিয় এস আই মোঃ শামীম হাসান। তিনি প্রায় তিন বছর শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। তার কর্মময় সময় শাজাহানপুর থানার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। পুলিশও যে একজন জনপ্রিয় অফিসার হতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করলেন এস আই শামীম হাসান। তিনি থানা এলাকার সবচেয়ে পরিচিত মুখ ছিলেন। এস আই শামীম হাসান ছিলেন শাজাহানপুরের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক।

তিনি একজন চৌকস পুলিশ অফিসার। মানুষকে কখনো হয়রানি করেন নাই। এমন কোন মানুষ নেই যার মুখে এস আই শামীম হাসানের প্রশংসা শোনা যায় নাই। এস আই শামীম হাসান মানে অপরাধীর আতঙ্ক। তিনি ছিলেন বঞ্চিত ও নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল। থানা এলাকার হাট -বাজার, অফিস, এমন কোন জায়গা নেই যেখানে এই গুনি অফিসারের নাম শোনা যায়নি। তার বদলি জনিত বিদায় আমরুল ইউনিয়নের প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে। আমরুল ইউনিয়নের প্রতিটি ঘরে এস আই শামীম হাসান যেন তাদের পরিবারের সদস্য।

এস আই শামীম হাসান ছিলেন গরীবের পুলিশ। তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। থানা এলাকায় এস আই শামীম হাসানের অগণিত শুভাকাঙ্খী রয়েছে। যে কোন স্থানে এস আই শামীম হাসান মানেই সাধারণ মানুষের ভীড়। যে কোনদিন তাকে দেখেনি, তাকেও বলতে শোনা যায়, ” আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। ” সকল ধর্ম, দলমত নির্বিশেষে শাজাহানপুরের মানুষের হৃদয়ের মনিকোঠায় থাকবে এস আই শামীম হাসান। শাজাহানপুর থানার সৎ ও সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, এস আই শামীম হাসানের বদলিতে অনেক স্মৃতিচারণ করেন। থানার সকল অফিসার ও ফোর্স এস আই শামীম হাসানকে একজন সৎ, মেধাবী এবং চৌকস পুলিশ অফিসার হিসেবে বিদায়ী সম্মাননা জানায়। শাজাহানপুরে অপরাধ নিয়ন্ত্রণে এস আই শামীম হাসানের গুরুত্বপূর্ণ অবদান স্মরনীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। তিনি নওগাঁ জেলায় বদলি হয়েছেন বলে জানা গেছে।













