এখন ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার জন্মভূমি

গণ কবি পথ শিল্পী
কলমে ঃ নিজাম উদ্দীন

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো
ওগো তুমি আমার জন্মভূমি মা,
বসন্তে আম্রকাননে পাগল করে ঘ্রাণে
পাখি ডাকে মধুর সুরে দোয়েল কোয়েল শ্যামা।

বৈশাখ জৈষ্ঠ্যমাসে গাছে পাকা আম জাম ঝুলছে গাছে থোকা থোকা লিচু কাঁঠাল ,
আষাঢ়ে বৃষ্টি টাপুরটুপুর শ্রাবণে ঝিরঝির
বিলে শাপলা ফুলে অপূর্ব দৃশ্য প্রকৃতির।

ভাদ্র মাসে গাছে পাকা হাঁইড়া তাল
গরমে অতিষ্ঠ দেহ গাত্রে বস্ত্রের একি হাল ,
আশ্বিনে তুলবে শালুক কার্তিকে খাবে
এমন ষড়ঋতুর দেশ কোথাও খুঁজে নাহি পাবে।

কার্তিকের হিমেল হাওয়াস্পর্শে মেঠোপথে
তৃণমস্তকে কুয়াশায় শোভিত মুক্তোদানায়,
সন্ধ্যা হলো দূরে ডাকছে শিয়াল হুক্কাহুয়া
আয় তই তই খুঁজে হাঁস মা মেয়ে দু’জনায়।

অগ্রহায়ণে তোর ধানের ক্ষেতে অপূর্ব দৃশ্য
অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে শষ্য দেখছে চাষি,
ওমা পৌষপার্বণে পিঠেপুলিতে ব্যাস্ত রমণী
নতুন ধানের উৎসবে খোকাখুকু হাসিখুশি।

ফাগুনের ও আগে গাঁও-গ্রামে দেখেছি
শহর ছেড়ে গাঁয়ে এসেছে স্বজনের ভীড়,
আনন্দে মেতে উঠেছে পাড়াপ্রতিবেশি
খাবে রসের পিঠা আরও খাবে নলেন গুড়ের ক্ষীর।

মাঘের কনকনে হিমে বুড়ো দাদু কাপছে
মোটা বস্ত্রে নাহি জব্দ দেহ খোকাখুকুর,
আঁকা বাঁকা মেঠোপথ ধরে চলেছে বাউল
বাজে একতারা হাতে কন্ঠ যে তার সুমধুর।

স্নেহ মমতায় ঘেরা প্রীতিলতায় প্রকৃতির পরিবেশ,
ধন্য মোদের জন্মভূমি ধন্য সরলতার দেশ।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের সেরা আমার প্রিয়জন্মভূমি।
বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আমার জন্মভূমি

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

গণ কবি পথ শিল্পী
কলমে ঃ নিজাম উদ্দীন

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো
ওগো তুমি আমার জন্মভূমি মা,
বসন্তে আম্রকাননে পাগল করে ঘ্রাণে
পাখি ডাকে মধুর সুরে দোয়েল কোয়েল শ্যামা।

বৈশাখ জৈষ্ঠ্যমাসে গাছে পাকা আম জাম ঝুলছে গাছে থোকা থোকা লিচু কাঁঠাল ,
আষাঢ়ে বৃষ্টি টাপুরটুপুর শ্রাবণে ঝিরঝির
বিলে শাপলা ফুলে অপূর্ব দৃশ্য প্রকৃতির।

ভাদ্র মাসে গাছে পাকা হাঁইড়া তাল
গরমে অতিষ্ঠ দেহ গাত্রে বস্ত্রের একি হাল ,
আশ্বিনে তুলবে শালুক কার্তিকে খাবে
এমন ষড়ঋতুর দেশ কোথাও খুঁজে নাহি পাবে।

কার্তিকের হিমেল হাওয়াস্পর্শে মেঠোপথে
তৃণমস্তকে কুয়াশায় শোভিত মুক্তোদানায়,
সন্ধ্যা হলো দূরে ডাকছে শিয়াল হুক্কাহুয়া
আয় তই তই খুঁজে হাঁস মা মেয়ে দু’জনায়।

অগ্রহায়ণে তোর ধানের ক্ষেতে অপূর্ব দৃশ্য
অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে শষ্য দেখছে চাষি,
ওমা পৌষপার্বণে পিঠেপুলিতে ব্যাস্ত রমণী
নতুন ধানের উৎসবে খোকাখুকু হাসিখুশি।

ফাগুনের ও আগে গাঁও-গ্রামে দেখেছি
শহর ছেড়ে গাঁয়ে এসেছে স্বজনের ভীড়,
আনন্দে মেতে উঠেছে পাড়াপ্রতিবেশি
খাবে রসের পিঠা আরও খাবে নলেন গুড়ের ক্ষীর।

মাঘের কনকনে হিমে বুড়ো দাদু কাপছে
মোটা বস্ত্রে নাহি জব্দ দেহ খোকাখুকুর,
আঁকা বাঁকা মেঠোপথ ধরে চলেছে বাউল
বাজে একতারা হাতে কন্ঠ যে তার সুমধুর।

স্নেহ মমতায় ঘেরা প্রীতিলতায় প্রকৃতির পরিবেশ,
ধন্য মোদের জন্মভূমি ধন্য সরলতার দেশ।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের সেরা আমার প্রিয়জন্মভূমি।
বাংলাদেশ