এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সান্তাহার-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ইসবপুর গ্রামের পাশে মোতালেব হোসেনের ইট ভাটার সামনে থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৭ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারি কে গতকাল রোববার সকাল সাড়ে নয় টার সময় গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সান্তাহার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন, সহকারী উপপরিদর্শক আজিমুল ইসলামসহ তাঁদের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ রিপন (২২) ও নজরুল (২৬) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রী রিপন দেবনাথ (২৬) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর গ্রামের শ্রী রমনি দেবনাথের ছেলে এবং নজরুল মন্ডল (৪২) একই গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২