এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বগুড়ায় চার ফার্মেসীকে জরিমানা

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার ফার্মেসীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। এসময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার মেডিসিন কর্নারে তিন হাজার, আশ শিফা মেডিকেল হলে দুই হাজার, নিউ শাফি ফার্মেসীকে দুই হাজার এবং মমতাজ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বগুড়ায় চার ফার্মেসীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২