এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আশ্রয়নের ঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত রওশনপুর গ্রামের প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের দিনমজুর শামসুল হকের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল ও রিক্তা দম্পতি রওশনপুরে আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে বাস করেন। দুজনেই দিন মজুর। সকালে মেয়ে সুমাইয়াকে রেখে তার মা রিক্তা কাজে চলে যান। পরে আশ্রয়নের ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশ ও চেয়ারম্যান-মেম্বারদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

কিশোরীর বাবা শামসুল হক বলেন, আমি গতকাল থেকে বাড়িতে ছিলাম না। সকালে শুনতে পারলাম আমার মেয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর মা রিক্তা আক্তারও আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়রা বলেছেন, কিশোরীর ব্রেনের সমস্যা ছিল।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে সুমাইয়া নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর জানতে পারি। পরে ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। পরিবারটির কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আশ্রয়নের ঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১১:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২