এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর থেকে পৃথক দুটি আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ পৃথক দুটি আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ।

সোমবার (২৯ আগস্ট) বুড়িমারী স্থলবন্দর হয়ে হয়ে ভারত যাবেন তিনি।
জানাগেছে, পশ্চিমবঙ্গের মালদহে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর প্রিয়জনেষু আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসবে এবং ৫ সেপ্টেম্বর স্রোত বোলপুর শান্তিনিকেতন আয়োজিত উত্তর পূর্ব ভারতের কথাসাহিত্যে দেশভাগ-উদ্বাস্তু যন্ত্রণা এবং বই উৎসবে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান দুটিতে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের বিভিন্ন রাজ্যের কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের সাথে জাকির আহমদকেও সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হবে।
এ দুটি অনুষ্ঠানে অংশগ্ৰহন ছাড়াও তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরে সৃজন সাহিত্য আসরের বৈঠকিআড্ডায় যোগ দিবেন। এছাড়াও ভারত সফরকালে তিনি পশ্চিমবঙ্গের বেশকিছু সাহিত্যিকের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিবেন।
জাকির আহমদ এর আগে ২০১৬ ও ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে এবং ২০১৯ সালে ত্রিপুরা থেকে সম্মাননাপ্রাপ্ত হন।
জাকির আহমদ বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর যুগ্মসাধারণ সম্পাদক, ছড়া সংসদ এর সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর থেকে পৃথক দুটি আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ

প্রকাশিত হয়েছে: ০৫:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২