এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিকল্প জালানী নীতির দাবিতে মিছিল-সমাবেশ

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়ন করে জালানী খাতে দুর্নীতি বন্ধ ও বিকল্প জালানী নীতি বাস্তবায়ন করার দাবীতে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল ও সমাবেশ হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

সকালে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির, সদস্য সাজিদুল ইসলাম, আবদুন নূর, অসীম কুমার বর্দ্ধন, আছমা খানম, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা সাহেদ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বিদেশ থেকে জালানী আমদানি না করে দেশে থাকা জালানীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং ফুলবাড়ি ট্র্যাজেডিতে হতাহতদের ক্ষতিপূরণ দেয়াসহ ৬ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিকল্প জালানী নীতির দাবিতে মিছিল-সমাবেশ

প্রকাশিত হয়েছে: ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২