এখন ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাইসহ মনোহরগজ্ঞের তিন যুবক নিহত

বিশেষ সংবাদদাতা -ঃ কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন সৌদি আরবে সড়ক দূর্ঘটনায়। সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক(২৪) ও মো. পারভেজ(২৫) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো.সাদ্দাম।
এসব তথ্য নিশ্চিত করেছেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো.আশিকুর হিরণ।
নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ওই কোম্পানিতে চাকরি নিয়ে দেন। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।
বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হন ফারুক। সঙ্গে ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় ঘোরানোর সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন,আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’
কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাইসহ মনোহরগজ্ঞের তিন যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২