এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ইমিগ্রেশনে সিল জালিয়াতি, ২ যুবক গ্রেফতার

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সিল জালিয়াতির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় আটক হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করেন।

গ্রেফতারকৃত দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হলেন জাহাঙ্গীর আলম (৩৫) যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা, পিতা ধোনাই মোল্লা। তার পাসপোর্ট নং (এ- ০০৯৪৯৫৭৭) অপর আসামি শরিফুল ইসলাম (৩০) যশোর জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের বাসিন্দা পিতা, জমসেদ আলী দফাদার। তার পাসপোর্ট নং (ইজি-০৩২৯৫৭৮)।

আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে তারা দুজন। এ সময় শাহজালাল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অপলোড সিল দিয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা দালালের মাধ্যমে ভারতীয় ভিসা নেন। ঢাকার ওই দালাল চক্র তাদের দুজনকে ভারত পার করে দেওয়ার জন্য শনিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়ায় দালালদের কাছে পাঠায়। আখাউড়ায় দালাল চক্র পাসপোর্টে সিল ও ভারতে প্রবেশে কাজের কথা বলে ওই দুজনের কাছে ৩০ হাজার টাকা এবং ২০০ ডলার দাবি করেন। তাদের কথামতো দালাল চক্রকে টাকা ও ডলার পরিশোধ করে তারা। পরে বিকালে ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ফ্ল্যাগ ডাউন (পতাকা উৎসব অনুষ্ঠান) শেষ হওয়ার পর দুজনকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমনের গেট পার করে ভারতে পাঠায় দালালরা।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়। এ সময় তাদের পাসপোর্টে দেওয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল থাকায় ইমিগ্রেশন পুলিশ জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলামকে গ্রেফতার করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পাসপোর্টধারী যাত্রীদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া ও চলছে এ চক্রের মূল হোতাদের গ্রেফতারি অভিযান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় ইমিগ্রেশনে সিল জালিয়াতি, ২ যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২