এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে তিন ধরণের মাদকসহ কারবারি গ্রেপ্তার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ তিন ধরণের মাদকসহ মো. রতন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরবের একটি দল। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রতন মিয়া উপজেলার শরীয়তনগরের বাদল মিয়ার ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারি পরিবহন ট্রান্সপোর্ট এর অফিস কক্ষ থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৯০ পিস ইয়াবা, ৩৫ বোতল ফেন্সিডিল ও দুই লিটার খোলা ফেন্সিডিল, আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৫১ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আশুগঞ্জে তিন ধরণের মাদকসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২