এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুজ্জামান টিটু (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিটে আদমদীঘি সদর ইউনিয়ন সংলগ্ন ব্রীজের পাশে সজলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা উপর ইয়াবা বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফুজ্জামান টিটু আদমদীঘি থানা পাড়া গ্রামের মো: আয়ুরের ছেলে।
সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে জানতে পারি আদমদীঘি সদর ইউনিয়ন সংলগ্ন ব্রীজের পাশে সজলের চায়ের দোকানের সামনে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে আরিফুজ্জামান টিটু কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা মাদক বিক্রেতাকে আরিফুজ্জামান টিটুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২