জাহাঙ্গীর আলম মুকুল, খুলনা -ঃ সংক্রমণ অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়া ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
১৯ জুন দুুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ জুন (মঙ্গলবার) থেকে পরবর্তী ৭ (সাত) দিন জেলা ও মহানগরে এ লকডাউন পালন করা হবে।
রবিবার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ‘সর্বাত্মক লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’













