মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পঞ্চগড় ২ আসনের সাংসদ রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন। পরে পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইউসুফ আলী, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামণায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন।

এছাড়া পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন।













