এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সুবিধা নিয়ে সরকারবিরোধী প্রচার

রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের সরঞ্জাই ইউনিয়নের (ইউপি) আলোচিত চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খাঁনের বিরুদ্ধে টিসিবি পণ্য আটকিয়ে জোরপুর্বক ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে সরকারি সুবিধা বিতরণ করে সরকারবিরোধী প্রচারণা বলে অবিহিত করেছেন। আবার অনেকে বলছে, বিএনপির এই নেতা জাতীয় নির্বাচনের আগে দরিদ্র মানুষের মাঝে সরকারের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টির করতে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এমন
কাজ করেছে। তারা বলছে, তালিকা প্ররণয়ন বা কার্ড বিতরণের সময়েও ট্যাক্স আদায় করা যেতো। কিন্ত্ত তা না করে বিতরণের দিন পণ্য আটকিয়ে ট্যাক্স আদায় কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মাথা পিছু একশ’ থেক পাচশ’ টাকা করে ট্যাক্স আদায় করা হয়েছে, এতে হঠাৎ করেই ট্যাক্সের টাকা দিতে ব্যর্থ হয়ে অনেকে পন্য না নিয়েই ফিরে গেছে।
জানা গেছে, সরকার সমাজের দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে, ভর্তুকি দিয়ে স্বল্প মুল্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তেল, ডাল ও আটা সরবরাহের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) মাধ্যমে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করা হচ্ছে।গত ১৩ আগস্ট শনিবার উপজেলার সরঞ্জাই ইউপিতে ৮৭৭ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। এদিকে গড়ে ৩শ’ টাকা করে ট্যাক্স আদায় করা হলেও ৮৭৭ জন উপকারভোগীর কাছে থেকে প্রায় পৌনে তিন লাখ টাকার ট্যাক্স আদায় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য (মেম্বার) বলেন, চেয়ারম্যান সাহেব একক ক্ষমতা বলে এমন বিতর্কিত কাজ করেছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। এবিষয়ে জানতে চাইলে সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন অভিযোগ অস্বীকার করে বলেন, ট্যাক্স আদায়ে তাদের ওপর চাপ আছে, তাই ট্যাক্স আদায় করা হয়েছ, তবে টিসিবির সঙ্গে ট্যাক্স আদায়ের কোনো সম্পৃক্ততা নাই। এবিষয়ে জানতে চাইলে টিসিবি রাজশাহীর কর্মকর্তা বলেন, টিসিবি পণ্য আটকিয়ে ট্যাক্স আদায়ের কোনো সুযোগ নাই, কেউ করলে সেটা অপরাধ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারি সুবিধা নিয়ে সরকারবিরোধী প্রচার

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২