এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার অভিযোগে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে তোলা হলো সাবেক ছাত্রদল নেতার লাশ

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার সজলের লাশ মৃত্যুর ২৩ দিন পর রবিবার দুপুরে কবর থেকে তুলেছে পুলিশ। ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আদালতের নির্দেশে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার লাশ উঠিয়ে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আল মাসুদ সিকদার উপজেলার সোনারামপুর গ্রামের মৃত মোস্তফা আলী সিকদারের ছেলে। আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমীন পুলিশসহ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, সম্পত্তি নিয়ে সজল সিকদারের পরিবারের সঙ্গে ভগ্নিপতি মার্শাল সিকদারের পরিবারের বিরোধ চলছিল। মাস দেড়েক আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে সজল সিকদার আহত হন। এ ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে সংঘর্ষে আহতসহ অন্যান্য অসুখে ভুগতে থাকা সজল সিকদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান। এ অবস্থায় হত্যার অভিযোগ তুলে ধারা যোগ করতে আদালতে আবেদন করেন খোকন সিকদার। এরই আলোকে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হত্যার অভিযোগে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে তোলা হলো সাবেক ছাত্রদল নেতার লাশ

প্রকাশিত হয়েছে: ০৩:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২