রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে গেছে। মানুষ আর না খেয়ে থাকছে না। আমরা আজ পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। কে কি বললো তা দেখা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শে একত্রিত হয়ে কাজ করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী। ফলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাইরের দেশ থেকে পশু আমদানি বন্ধ রয়েছে। আমাদের দেশের উৎপাদিত পশু চাহিদা মেটাবে। গতকাল বুধবার পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠানের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) ডাঃ সিরাজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান প্রমুখ। প্রদর্শনীতে ৩৮ টি স্টলে বিভিন্ প্রজাতির গবাদিপশু-পাখি প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে অর্থায়নে খামারীদের মাঝে উপকরণ সহায়তা বিতরণ করা হয়।
এর আগে মন্ত্রী উপজেলার দেউতি স্কুল এন্ড কলেজ হলরুমে কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।













