মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ দেশের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক সংঘের নবাগত কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় করেছেন।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় তেঁতুলিয়া ডাকবাংলো বেরং রুমে জেলা ও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় নতুন কমিটি ঘোষণা করেন।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলনের সঞ্চালনায় ২৫ সদস্যের নতুন কমিটির ঘোষনা করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক সংঘের
কমিটির অন্যান্য হলেন সভাপতি আবদুল লতিফ তারিন,সহ সভাপতি আবু তোয়াবুর রহমান,সহ সভাপতি রেজাউল করিম শাহিন,সহ সভাপতি আবদুল লতিফ,সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক হারন উর রশিদ সেলিম,সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের প্রধান,কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন,প্রচার সম্পাদক সবুজ আলী,দপ্তর সম্পাদক সোহেল রানা মানিক,সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু,বন্দর সম্পাদক ইদ্রিস আলী,সহ বন্দর সম্পাদক বুলবুল, সদস্যরা হলেন তফিজুল ইসলাম, কাজী আনিসুর রহমান,মকলেছার রহমান রেজা,কৌশিক নাদিয়ান নাবিদ,শাহনেওয়াজ প্রধান শুভ,রাশেদ আলী সরকার,মোতালেব হোসেন,আনিসুর রহমান,রুবেল আলী,মানিক, নওশাদ আলী,ওসমান আলী।
এসময় সম্ভাবনাময় চার দেশীয় সংযোগস্থল বাংলাবান্ধা স্থলবন্দরের সম্ভাবনা কথা বলেন নবাগত কমিটি। এছাড়া বন্দরের উন্নয়নসহ সর্বাত্মক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।













