তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ দীর্ঘ ১৫ দিন ধরে নিখোঁজ হয়ে রয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলার মনজুরুল ইসলাম ।
মনজুরুল ইসলাম জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামের অজবাল্লী ও মন্জুয়ারা বেগম দম্পতির ৫ ছেলের মধ্যে বড় ছেলে মনজুরুল ইসলাম।
সে গত ১৫ ধরে নিখোঁজ রয়েছে। এবিষয়ে মনজুরুল ইসলামের বাবা অজবাল্লীর সাথে কথা হলে তিনি বলেন মনজুরুল ইসলাম আমার বড় ছেলে সে এক জন মানসিক রোগী সে আমার প্রাণ তাকে না পেলে আমি বাচবো না।
এদিকে মনজুরুল ইসলামের মায়ের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার সাথে কোন কথা বলা যায়নি কারন তিনি তার বড় ছেলে কে হারানোর জন্য বার বার অচেতন হয়ে যাচ্ছে ।
কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি আমার বড় ভাই মনজুরুল ইসলামের সংবাদ দিতে পারেন তাহলে আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো বলে জানান মনজুরুল ইসলাম ছোট ভাই। যোগাযোগ -ঃ চাওড়াডাঙ্গী, বালাগ্রাম ইউনিয়ন, জলঢাকা থানা, জেলা নীলফামারী। মোবাইল 01811003272













