আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা ইউনিয়নের ছাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে (টি.এম.এস.এস) পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পি.পি.ই.পি.পি) প্রকল্পের আওতায় বুধবার বিকাল ৩ ঘটিকায় ১৪ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়তা উপকরণ হিসাবে হুইল চেয়ার, হেয়ারিং এইড, ট্রাই সাইকেল বিতরন করা হয়।
এসময় সভাপতিত্ব করেন, আলমগীর আলম।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা’র উপস্হিতিতে সহায়তা উপকরণ গুলো বিতরন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম জোন ম্যানেজার, মোঃ রাসেদ সুপার ভাইজার- উপজেলা সমাজ সেবা অফিস ও আনোয়ার হোসেন আরিফ, সভাপতি- বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও প্রমুখ।













