এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে দুই সন্তানের জননী কে কুপিয়ে হত্যা

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মতিয়ার রহমান।

পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মতিয়ার রহমান পালিয়ে যায়। পারুল ও মতিয়ার দম্পতির মিতা (২৪) ও রিতা (৮) নামে দুই কন্যাসন্তান রয়েছে। নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত পারুলের মেয়ে রিতা জানায়, মঙ্গলবার রাতে তার মাকে হত্যা করে বাবা। সে ফোন করে তার নানাবাড়িকে জানায়।

পারুলের ভাই মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে গত রাত ১২টার দিকে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়। এর পর রাত সাড়ে ৩টার দিকে তার বোনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী। ছোট ভাগ্নি ফোন করে জানায় তার মাকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্বামী মতিয়ার রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ কালীগঞ্জে দুই সন্তানের জননী কে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২