এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, সমঝোতায় সন্তুষ্ট মেয়র আলমগীর

এ,কে,এম বেলাল উদ্দিন, চকরিয়া( কক্সবাজার) সংবাদদাতা ঃ চকরিয়াা পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাধানে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।
তিনি বলেন, রবিবার (১৩ জুন) দলীয় সভানেত্রীর ঢাকার ৩ নম্বর ধানমন্ডিস্থ কার্যালয়ে দীর্ঘ প্রায় ৩ ঘন্টার বৈঠক হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের মধ্যে চলমান বিরোধের সমঝোতা হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করায় বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে দুঃখ প্রকাশ করেন এমপি জাফর আলম।
অপরদিকে, চকরিয়াা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি এবং পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জাহেদুল ইসলাম লিটুকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
মেয়র আলমগীর চৌধুরী বলেন, নিঃসন্দেহে এটি আওয়ামী লীগের পরিবারের জন্য একটি সুসংবাদ। নৌকার বিজয়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, সমঝোতায় সন্তুষ্ট মেয়র আলমগীর

প্রকাশিত হয়েছে: ০৩:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১