মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি-ঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে গণধিকার পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে।

রোববার (৭ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মাহাফুজার রহমান, মমিনুল ইসলাম, রাজু, রাশেদ ইসলাম, আরিফুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।













