এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ঘাঘট নদীতে বল খুঁজতে গিয়ে দুই ভাই বোনের মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ
রংপুরে বল খুঁজতে গিয়ে ঘাঘট নদীতে পানিতে ডুবে লিথুন ৯ ও আব্দুল্লাহ ১০ নামে দুই খালাতো ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। রোববার দুপুর ১ টায় দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত নাজমুন নাহার লিথুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি হাঙ্গাহারি এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে। অপরজন আব্দুল্লাহ গঙ্গাচড়া উপজেলার আরিফ মিয়ার ছেলে। আব্দুল্লাহ গত কাল খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বাড়ির পাশেই খোলা মাঠে খেলাধুলা করছিলো নাজমুন নাহার লিথুন ও আব্দুল্লাহ্। এ সময় হঠাৎ করে খেলার বল নদীতে গিয়ে পড়ে যায়। বল খুঁজতে ঘাঘট নদীতে পানিতে নেমে পড়েন দুজনই। কিন্তু সেখান থেকে ওই দুই শিশু আর ফিয়ে না আসায় খেলার সঙ্গীরা পানিতে ডুবে গেলো বলে চিৎকার করে। এসময় স্থানীয়রা এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন ।
পরে উদ্ধারকৃতদের রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু লিথুন ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। হাজিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শিশু দুটির পরিবারের কারো উপর অভিযোগ নেই। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে মারা যাওয়া শিশু দুটির লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করেছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে ঘাঘট নদীতে বল খুঁজতে গিয়ে দুই ভাই বোনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১