এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি-ঃ রাজশাহীর তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজারের সাব-ডিলার মেসার্স ইসলাম টেড্রার্সের বিরুদ্ধে বরাদ্দের সার কালোবাজারে বিক্রির অবিযোগ উঠেছে।অন্যদিকে মেসার্স সোয়েব ট্রেডার্সে অতিরিক্ত দামে সার কিনলেও সারের সঙ্গে কীটনাশক কিনতে বাধ্য করা হচ্ছে, কিটনাশক না নিলে সার দেয়া হচ্ছে না। এসব ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, কৃষি বিভাগের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছেন। গোল্লাপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী ও আব্দুস ছালাম বলেন, বৃহস্পতিবার তারা সার নিতে গেলে তাদের সার না দিয়ে শুক্রবার আসতে বলেন, শুক্রবার সকালে দোকান খোলেনি, বিকালে দোকান খোলেন,তবে এক ছটাক সার দিতে পারেনি। সিধাইড় গ্রামের কৃষক আলামিন বলেন, সোয়েব ট্রেডার্সে দ্বিগুন দামে সার বিক্রি করা হচ্ছে, তবে প্রয়োজন না থাকলেও সারের সঙ্গে অতিরিক্ত দামে কীটনাশক কিনতে বাধ্য করছে শুধু সার বিক্রি করা হচ্ছে না।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে তিনি বিসিআইসি অনুমোদিত ডিলারের কাছে থেকে ৫০ বস্তা সার সংগ্রহ করেন। এ সময় কৃষকেরা সার নিতে গেলে তাদের সার না দিয়ে পরদিন শুক্রবার আসতে বলেন। কিন্ত্ত শুক্রবার সকালে দোকান বন্ধ রেখে বিকেলে দোকান খোলেন। কৃষকেরা সার নিতে চাইলে তাদের সার না দিয়ে সার নাই বলে ফেরত পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতেই রিক্সাভ্যানে এসব সার পাচার করে দেয় মাইনুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে সারের সংকট, কৃষকদের চাহিদামত সার দেয়া যাচ্ছে না, তাই তারা মনে করছে সার বাইরে বিক্রি করে দেয়া হচ্ছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২