এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পতেঙ্গায় ইজিবাইক সংগ্রাম পরিষদের বিটবাণিজ্যের চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশে, পুলিশের বাঁধা

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ আজএক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক মহিন উদ্দিন, সদস্য সচিব মনির হোসেন আজ সকাল ১১ টায় পতেঙ্গায় ইজিবাইক সংগ্রাম পরিষদ এর উদ্যোগে স্থানীয় চাঁদাবাজদের বিটবাণিজ্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত শ্রমিক সমাবেশে পুলিশের বাঁধার তীব্র নিন্দা জানান ।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আজ সকাল ১১টায় পতেংগায় প্রজাপতি পার্কের সামনে ইজিবাইক সংগ্রাম পরিষদ পতেংগা শাখার উদ্যোগে ব্যাটারী চালিত ইজিবাইক এর সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়ন, লাইসেন্স প্রদান ও স্থানীয় চাঁদাবাজদের বিট বাণিজ্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে এই সমাবেশে শ্রমিকদের সকাল থেকে স্বতঃস্ফূর্ত আনাগোনা শুরু হলে পুলিশ সকাল থেকেই শ্রমিকদের হুমকি প্রদান করে ও বাধা দিতে থাকে। পরবর্তীতে ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, চট্টগ্রাম জেলার সভাপতি মুহিন উদ্দিন ও সদস্য রায়হান উদ্দিন, আহসান হোসেন কল্লোল সমাবেশস্থলে উপস্থিত হলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় ও ব্যানার কেড়ে নেয়। এস আই নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল নেতৃবৃন্দের মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে ও মুহিন উদ্দিন ও রায়হান উদ্দিনকে ধাক্কাধাক্কি করে।
নেতৃবৃন্দ বলেন, সরকারি নীতিমালা বাস্তবায়ন করে লাইসেন্স প্রদান করার জন্য ইজিবাইক সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু ইজিবাইকের নিবন্ধন না দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে পতেংগার শ্রমিকদের হয়রানি ও বিট বাণিজ্য করে আসছিল। নেতৃবৃন্দ ইজিবাইক থেকে চাঁদাবাজির বিরুদ্ধে এই সমাবেশে পুলিশের বিনা কারণে এ বাঁধা প্রদান ও শ্রমিকদের হয়রানির তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, বিটবাণিজ্যের বিরুদ্ধের আন্দোলনকে নস্যাৎ করার মধ্য দিয়ে পুলিশ মূলত পতেংগায় বিটবাণিজ্যের ক্ষেত্রকেই পরোক্ষভাবে প্রসারিত করল। নেতৃবৃন্দ অবিলম্বে পতেংগাসহ চট্টগ্রামের সকল এলাকায় ইজিবাইক থেকে চাঁদাবাজি-বিটবাণিজ্য বন্ধ করা এবং অবিলম্বে ব্যাটারিচালিত ইজিবাইকের রেজিষ্ট্রেশন ও নীতিমালা বাস্তবায়ন করে বি আর টি এ থেকে লাইসেন্স প্রদানের দাবি জানান।

(বিঃদ্রঃ বার্তা প্রেরক রায়হান উদ্দিন সদস্য, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা।)

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পতেঙ্গায় ইজিবাইক সংগ্রাম পরিষদের বিটবাণিজ্যের চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশে, পুলিশের বাঁধা

প্রকাশিত হয়েছে: ১০:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২