এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের ধর্ষণ

মইনুল ভূইয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় দায়ের হওয়ার মামলায় অভিযোগ থাকা দুইজনের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর কাছে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তসত্বা। বুধবার দুপুরে প্রবাসীর ওই স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে যায় বাদশা মিয়া ও আলমগীর মিয়া। পরে হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার তাকে ধর্ষণ করা হয়।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত না করে কিভাবে কি হয়েছে সেটা বলা যাচ্ছে না। মামলার অন্য আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কসবায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের ধর্ষণ

প্রকাশিত হয়েছে: ০৩:১৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২