এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় মাদক সেবনের অভিযোগে ঔষধ বিক্রেতা আটক

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুরবাজারে অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক ঔষধ বিক্রেতা কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুলাই) রাতে আটককৃত ওই ব্যক্তির নাম মো.ডলার। সে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভূঁইপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুরবাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে সাহারপুকুরবাজারের নিজ ঔষধের দোকানের পিছনে মাদকদ্রব্য ইয়াবা সেবনের সময় পুলিশের হাতে আটক হয় ঔষধ বিক্রেতা মো.ডলার।

দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সাপেক্ষে তাকে বুধবার (৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দুপচাঁচিয়ায় মাদক সেবনের অভিযোগে ঔষধ বিক্রেতা আটক

প্রকাশিত হয়েছে: ০৬:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২