এখন ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর টু ঢাকাগামী হিমাচল বাস সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন আহত ১০জন

কাউছার হোছাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি -ঃ লক্ষ্মীপুরে ঢাকাগামী হিমাচল নামীয় যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নালায় পড়ে বাদশাহ নামে এক হেলপার নিহত হয়েছে।

বুধবার সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহা সড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসে থাকা আরো ১০জন যাত্রী আহত হয়েছেন।
পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাদশাহ রামগতি পৌরসভার সুজন গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশ্যে হিমাচল নামীয় একটি বাস (ঢাকা মেট্ট্রো-ভ (১৫-২৪-৪০)রামগতি থেকে ছেড়ে আসে। ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় রাস্তার পাশের নালায় পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আরো কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা হলেন মফিজ, রাজন, মাহমুদুল হাছান, দেলোয়ার হোছেন, আদিবসহ ১০ জন।

পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার অভিযান চালায়।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লক্ষ্মীপুর টু ঢাকাগামী হিমাচল বাস সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন আহত ১০জন

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২