গণ কবি পথ শিল্পী
কলমে – নিজামউদ্দিন
সাদা পাতে কালো
কালি দিয়ে,কবির লেখা
তোমাদের সাথে আমার
আবার হবে দেখা।
কলেজ পড়ুয়া শিক্ষার্থীর –
সাদা কালো পোশাক।
প্লাটফর্ম ছেয়ে গেছে
এক সুন্দর পাখির ঝাঁক।
পাখি দেখতে সুন্দর,
পাখির ব্যাবহারে অবাক।
যেমন সাদা বকের মাথায়
বসেছে কালো কাক।
কাকের ডাকে উড়ে এসে
পাশে বসে সুন্দরী বক।
আলাপনে সে,
অশ্লীল ভাষার শ্রেষ্ঠ শিক্ষক।
ভাষা শুনে মুখ ফিরায়
ষ্টেশনের সুইপার-
কলংক করোনা শিক্ষা,
করোনা অশ্লীল প্রচার।
বিশুদ্ধ দুষ্ট বাতাসে ভুলেছে
বিদ্যা শিক্ষার ডাক ,
উভয়ের মাঝে দেখেছি
নির্লজ্জ প্রেমের হাঁক।
তোমাদের ভাষা শুনে
কর্মযাত্রী এক মালি,
ট্রেনে বসে ব্যক্ত করে
শিক্ষার কলংক বুলি।
এক হনুমানের কলংক ছাপ,
ভাষে সব হনুমানের মুখে।
গণ কবি সতর্ক সংকেত জানায় ,
শিক্ষার্থী ছাত্র ছাত্রী সবাইকে।
ছাত্র পোশাকে যথায় তথায়
প্রকাশ্য ধুমপান,
পোশাকে পরিচয় ঘটে
শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান।
(বিঃদ্রঃ কবিতাটি প্রচার ও প্রকাশের সকল প্রকার দ্বায়-দ্বায়িত্ব লেখকের)













