এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া মেয়রের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ঠিকাদারের অভিযোগ

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র এর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ হাসানুল হক নামে এক ঠিকাদার। আজ মঙ্গলবার দুপুরে তিনি এই অভিযোগ দায়ের করেন।

জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগে হাসানুল হক দাবি করেনতিনি ২০২০-২০২১ অর্থ বছরে আখাউড়া-আগরতলা রোড থেকে তারাগন শেষ সীমানা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ করেন। কাজ করার পর তার কাজের বিল বাবদ ১৭ লাখ ২৮ হাজার ৭৭৬ টাকার চেক মেয়র তাকজিল খলিফা কাজল তাকে না দিয়ে পৌরসভার কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহপীর কল্লা শহীদ এন্টারপ্রাইজকে দিয়ে দেন।

তিনি বলেন, এছাড়াও ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য তার ট্রেড লাইসেন্স হালনাগাদ করা আছে। অথচ সব ধরণের ফি দেওয়ার পরও পৌরসভা তার লাইসেন্স বই ইস্যু করেনি। যে কারণে তিনি সম্প্রতি সাত কোটি টাকার টেন্ডারে অংশ গ্রহন করতে পারেন নি। অভিযোগে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়া মেয়রের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ঠিকাদারের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৬:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২