মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজার থেকে সড়ক পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে থেকে বিশেষ ফ্লাইট ১২ ঘটিকায় লন্ডন উদ্দেশ্যে রওয়ানা দেন
এসময় উপস্থিত ছিলেন খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থা আশিয়া৷ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুট্টো, সাংগঠনিক মোঃ রুমান আহমদ , প্রমুখ সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন৷
খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থা আশিয়া৷ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুট্টো বলেন, সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এদেশে অসংখ্য তরুণ নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাঁদের মূল উদ্দেশ্য। মানবতার কল্যানে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন মৌলভীবাজারের খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থা আশিয়া৷ প্রতিষ্ঠাতা সভাপতি আমর বড় ভাই লন্ডন প্রবাসী মোঃ ইনাম মিয়া অবশ্য এই নামে তাঁকে খুব বেশি কেউ চেনেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকে চেনেন, মূলত
ভ্রমণে আসা যাওয়ার মাঝে কোনো গরিব পথচারী, পথশিশু চোখে পড়লে তাদের সাহয্য করতেন।
একসময় চিন্তা করলেন, এসব সাহায্যে ঘটনা ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় দিলে আরও অনেকে অনুপ্রাণিত হবেন। বর্তমান সময়ে মানুষ যেখানে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েও তৃপ্ত নন, তাদের কেবল আরো চাই, আরো চাই ক্ষুধা, সেখানে সমাজের ভাগ্যহত এইসব মানুষদের অল্পতেই খুশি করা যায়। যাদের চাহিদাও খুব বেশি নয়।
এমন চিন্তা থেকেই মানবিক সেবার দৃশ্যগুলো ক্যামরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড শুরু করেন। আর এসব ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে এদেশের হতাশাগ্রস্থ তরুণ প্রজন্ম। তার প্রতিটি ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছেন।













