এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর রাণীশংকৈল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ্জাকের ৩দিনের রিমান্ড মঞ্জুর

মোটরসাইকেল চোর কাউন্সিলর রাজ্জাক

বিশেষ সংবাদদাতা -ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর কাউন্সিলর আব্দুর রাজ্জাকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু ঈশা দশ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাকে হরিপুর থানায় রিমান্ডে নিয়ে আসা হয়েছে।
গত মঙ্গলবার (১জুন) একটি ডাকাতি মামলায় তার নিজবাড়ী রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদিঘী সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজ্জাক ঐ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও রাণীশংকৈল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। তার নামে একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর রাণীশংকৈল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ্জাকের ৩দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত হয়েছে: ১১:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১