মিনাল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) -ঃ
CN tv 24 news রাজশাহী গোদাগাড়ী ৩০ জুলাই শনিবার এ সংবাদ প্রকাশ হয় । প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন একটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, প্রতিহিংসাপরায়ণ নিউজ প্রকাশের বিরুদ্ধে আমি মোস্তাক আহমেদ
সরকার(৪৫ )পিতা:মমতাজ সরকার , ও আমি আয়াতুল্লাহ নবাব পিতা: মৃত আমানুল্লাহ নবাব গ্রাম : পশ্চিম ভাটুপাড়া, কদম হাজির মোড় উভয়েই আমরা
তীব্র নন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঝগড়া নিয়ে আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, প্রকৃতপক্ষে আমি কিংবা আমার কোনো লোক এই মাদক ব্যবসায়ের সাথে জড়িত নয়,
আমরা আওয়ামী লীগ ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান ,
একটি অসত্য বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং আমার বিরুদ্ধে থানায় ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়ের করা হয়েছে,, আমি প্রতিহিংসার রাজনীতির শিকার ।
যে সাংবাদিক যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করেছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি সরেজমিনে এসে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে নিউজ প্রকাশ করুন। এভাবে একজন ব্যক্তিকে নিয়ে কারো দ্বারা প্ররোচিত হয়ে নিউজ প্রকাশ করা কি সাংবাদিকতায় পড়ে ?
পরিশেষে আমি আবারও আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, প্রতিহিংসাপরায়ণ হয়ে নিউজ প্রকাশ করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুরোধ করছি ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।













