মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) -ঃ রাজশাহীর গোদাগাড়ীতে রেলওয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ দাতা জানান, আমি মোঃ রেজুয়ানুল আরিফ পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান , ভাটোপাড়া , ডাকঘরঃ ভাটোপাড়া , থানাঃ গোদাগাড়ী , জেলাঃ রাজশাহী ।
উক্ত সম্পতিতে আমরা প্রায় ৬০ বছর যাবত বসতবাড়ী নির্মান করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। কিন্তু বর্তমানে বিবাণীর যোগসাজসী ভাবে আমাদের বসতভিটার সম্পত্তি তাদের বলিয়া দাবী করে আমাসের উচ্ছেদের জন্য বিভিন্ন রকম পায়তারা করিয়া আসিতেছে । এছাড়াও আমাদের সম্পত্তি ছাড়িয়া চলে যাওয়ার জন্য । প্রায় সময় বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে ।
আমরা বিবাদীগণদের আমাদের বসতভিটা হতে উচ্ছেদের কারণ জানতে চাইলে ও বাধা নিষেধ করিতে গেলে বিবাদীগণ আমাদের বিভিন্ন প্রকার অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচরণ করিতেছে এছাড়াও বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদান করিতেছে । এই ধারাবাহিকতায় অদ্য ১৮/০৭/২০২২ ইং তারিখ আনুমানিক সকাল ৮:০০ ঘটিকার সময় বিবাদীদ্বয় সহ আরোও অজ্ঞাতনামা ১০/১৫ জন লোকদের নিয়ে আসিয়া আমাদের বিভিন্ন প্রকার অশ্লীল ভাষায় গালিগালাজ সহ লাঠি সোঠা , বাঁশ ইত্যাদি লইয়া আমাদের বসতবাড়ী ভাংচুর শুরু করে। আমরা বিবাদীগণদের বাধা নিষেধ করিতে গেলে বিবাদীদ্বয় আমাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে ।
বিবাদী ১। মোঃ মোস্তাক আহম্মেদ , পিতা- মমতাজ সরকার , সাং- ভাটোপাড়া , ২। মোঃ আয়াতুল্লাহ নবাব , পিতা – মৃত আমানুল্লাহ , সাং- উন্নানপাড়া , ভামরা মাটিকাটা , থানাঃ গোদাগাড়ী , জোশাঃ রাজশাহী
বি এন পি জামাত থেকে ঝরে আসা নব্য যুবলীগ যা আওয়ামীলীগ ও যুবলীগের সুনাম নষ্ট করছে। এরা এলাকার আরো অনেক লোকজনদের জোর করে বাড়ি ঘর দখলের চেষ্টা করেছে। তারা মাদক ব্যাবসায়ী জুয়ার আসর বসাই তাদের কেও কিছু বলতে গেলে মারধর করে প্রশাসনে ভয় দেখাই। তাদের দ্বারা এলাকার মানুষ অধিষ্ট হয়ে পড়েছে।
তাদের স্বার্থের জন্য মুক্তিযোদ্ধা পরিবারকে রাজাকার বলে। পরিবারের বা বংশের সুনাম নষ্ট করছে।













