এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যতিক্রমী কর্মসূচী ঘোষণা করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ এসো বঙ্গবন্ধুকে জানি, বাংলাদেশকে জানি এই শ্লোগানে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা জাগিয়ে তুলতে ব্যতিক্রমী এক কর্মসূচী ঘোষণা করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার পঞ্চগড়ের আমলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি। এ সময় আরও উপস্থিত ছিলেন আমলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসাইন সহ সহকারী শিক্ষকগন ও হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় শিশুদের কে দেশের সেবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ত্যাগের কথা মনে করিয়ে দেন সংগঠনের সদস্যরা।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের শিশু বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার মিম বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে নিয়ে ভাবতেন, দেশের সেবায় কাজ করেছেন, যেভাবে দেশ কে স্বাধীন করেছেন এগুলো প্রত্যেক শিশুর জানা দরকার।
তিনি আরও বলেন, আর কদিন পরেই আমাদের শোকের মাস শুরু। এই মাসে স্বপরিবারে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি সাথে বাংলাদেশকেও হত্যা করা হয়েছিলো। আজকের প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর মত খাঁটি দেশপ্রেমিক হয়ে উঠে, প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর মত অসাম্প্রদায়িক চেতনার মত গড়ে উঠে, প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের ঘৃনা করে আমরা এমন চেতনা প্রত্যেক শিশুর মধ্যে জাগিয়ে তুলতে চাই।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা ও মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়। শিশুদের উদ্দেশ্যে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, দেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ অবদান ছিলো তা প্রত্যেক শিশুর মধ্যে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর চেতনার বাংলাদেশ গড়তে হবে। এ জন্য শিশু-কিশোরদের এগিয়ে আসতে হবে। কারন আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত।
প্রকাশ থাকে যে, করোনা ভাইরাসের শুরু থেকেই হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন বিভিন্ন জেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ত্রাণসামগ্রী বিতরন সহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করে আসছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যতিক্রমী কর্মসূচী ঘোষণা করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে: ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২