বিশেষ সংবাদদাতা -ঃ দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই (ইন্না….রাজেউন)। তিনি বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে জাগ্রত সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
এক শোক বিবৃতিতে জাগ্রত সাংবাদিক সংগঠন-জে এস এসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃআবু তালেব সভাপতি মোঃসিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃতরিকুল ইসলাম,মহাসচিব এস ডি সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগন শোক ও শোকাতর্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, অমিত হাবিবের সম্পাদনায় অতি অল্প সময়ে দৈনিক দেশরূপান্তর পত্রিকাটি পাঠক হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছিলেন।













