আসাদুজ্জামান আসাদ, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি -ঃ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে কয়লা খনি কর্র্তৃপক্ষকে ক্ষতিপূরন প্রদানের আলটিমেটাম দিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির ডাকে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উক্ত কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল, ৯নং হামিদপুর ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক, রুহুল আমিন মন্ডল, সাইদুর রহমান মেম্বার প্রমুখ।
সমাবেশে প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল ঘোষনা দেন, আগামী ১০ আগষ্টের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী যাবতীয় পাওনাদি পরিশোধ করতে করে, তা নাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।













