এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণ ছাড়া মানসম্পন্ন চা উৎপাদন করা সম্ভব নয় পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ প্রশিক্ষণ ছাড়া মানসম্পন্ন চা উৎপাদন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি।

আজ বৃহস্পতিবার(২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে চা আবাদিতে প্লাকিং, সার প্রয়োগ ও পোকামাকড় দমন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনের নিমিত্তে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এছাড়াও পঞ্চগড়ে নতুন আরও ৯টি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষুদ্র চা চাষীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হন সেদিকে চা কারখানা মালিকদের লক্ষ্য রাখার তাগিদ দেন চা বোর্ড চেয়ারম্যান।

এসময় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় প্রায় ৮০ জন ক্ষুদ্র চা চাষী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রশিক্ষণ ছাড়া মানসম্পন্ন চা উৎপাদন করা সম্ভব নয় পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২