এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাঙালী জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৭ জুলাই বুধবার তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটের সঞ্চালনায় ও আহবায়ক শামসুল ইসলামের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক পঙ্কজ হালদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক আকতার হোসেন ও শাহাবুদ্দিন প্রমুখ। এদিকে এর আগে প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার প্রতিবাদে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদের কুশপুত্তলিকা দাহ্ এবং তাকে গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল তানোর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে প্রতিবাদ সভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২